শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ঝিনাইদহে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শৈলকুপায় স্কুল শিক্ষার্থীদের স্বপ্নের চিঠির বক্স উদ্বোধন রুশ হামলায় নিহত ৭৮: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ জেলেনস্কির একসঙ্গে ১২ বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

লড়াই- মহীতোষ গায়েন 

মহীতোষ গায়েন
Update : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩, ১২:০০ অপরাহ্ন

লড়াই
মহীতোষ গায়েন
লড়াইটা শুধু একাই লড়তে হত
কেউ পাশে নয় স্বজন বন্ধুও নয়,
ফাইভ থেকেই লড়াই একা একা
কেউ করেনি মনের সঙ্গে দেখা।
লড়াইটা সেই ছোটকাল থেকে
তখন ছিল খিদের এবং মনের,
লড়াই ছিল ছেঁড়া পোশাকে একা
সঙ্গে ছিল আকাশ ও পাখি বনের।
আস্তে আস্তে বয়স হলো ষোলো
পকেট শূন্য খিদের জ্বালায় ঘোরা,
হস্টেলে কেউ খাবার আনতে দিত
কুড়িয়ে এবং প্রসাদেই পেট পোরা।
অবশেষে এলো যৌবন-লতাপাতা
শরীর বাড়ছে মনের খাতাও ফাঁকা ,
তারপরেতে আন্দোলনে পথে নামা
হৃদয়ে নির্যাতিত মানুষের মুখ আঁকা।
মনের এবং সংগ্রামী জোর বাড়লো
ক্যাম্পাসে তখন বিপ্লবী ঝড় তোলা,
পড়াশেষের পর্বে,প্রেমের এলো দোলা
যায়নি তবু দুঃখ ও কষ্ট জীবন ভোলা।
লড়াইটা এবার কর্মজীবনে যাওয়া
অবশেষে এলো সেই সুদিনের মুখ,
সুখ আর দুঃখ মিলিয়ে লড়াই জারি
লড়াই ভরা আগুনের পরশমণি বুক।
চলে জীবনযুদ্ধ এবং অন্যায় প্রতিরোধে
এবার লড়াই রুটি ও রুজি মানুষের জন্য,
লড়াই একাই প্রতি পদে পদে টিকে থাকার
সাথে কেউ নেই স্বজন এবং বন্ধু কেউ অন্য।
লড়াই চলছে অবিরত,থেমে থাকেনি বন্ধু
সঙ্গে ফুল,গাছ পাখি নদী,সূর্য চন্দ্র ও তারা,
বন্ধুবেশী শত্রু,অবিচার,দুর্নীতি মুক্তির লড়াই
বন্ধুরা লড়তে এসো পাশে,বাঁচার জন্য যারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host