শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ঝিনাইদহে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শৈলকুপায় স্কুল শিক্ষার্থীদের স্বপ্নের চিঠির বক্স উদ্বোধন রুশ হামলায় নিহত ৭৮: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ জেলেনস্কির একসঙ্গে ১২ বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

গ্রাম – এনামুল হক টগর

অধ্যক্ষ এনামুল হক টগর
Update : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩, ৫:২৪ অপরাহ্ন

গ্রাম
এনামুল হক টগর
এই গ্ৰামেই জন্ম আমার,এই গ্ৰামেই থাকবো চিরকাল।
এই মৃত্তিকায় ইছামতি ছুটে চলে সাগর হিমালয় নীল জল।
তেঁতুলের বনে ঝাউ গাছ উড়ে,ভোরের বাতাসে প্রাচীন স্মৃতির ইতিহাস।
পৃথিবীর কোলাহল চিরকাল স্বপ্ন দেখে নতুন চেতনার দীপ্ত বিশ্বাস।
বাংলার বাঁকে বাঁকে হেঁটে যায় কিশোর ও কিশোরী যৌবন আগামী।
শিশিরে ভেজা পথ অন্ধকারে অচেনা তবু হৃদয়ে ভালোবাসা আত্মায় প্রেম।
ভাদ্রের থই থই নদী,ছোট গাছে মাছরাঙা নিশানা করে পেট জ্বলে অনাহারী।
বালুকাবেলায় শ্যামা ডাকে,ছোট গ্ৰাম পাঠশালায় কোলাহল শিশুদের চিৎকার।
রায় বাড়ির গানের অনুষ্ঠানে কাঁকন বাজনা শুনিনি কতোদিন বহুদিন।
বটের লাল ফল আকাশে বাঁকা চাঁদ রূপের ভেতর তাঁর জীবনের বেদনা বিষণ্ণ।
খোঁপা মাথায় কামিজ গায়ে গ্ৰামের কুঁজবরণ কন্যার দৃষ্টি রঙিন,
ছুটোছুটি খেলা করে প্রেম ও ভালোবাসার জীবন বন্ধন।
শ্রাবণে খোলা আকাশ প্রকৃতি নিরিবিলি তবু দুটি চোখ বিরহে মলিন।
কেশবতী কন্যার কালো চুল,মাটির সাথে বন্ধুত্ব করে অনাগত সংসার সরল।
স্বপ্নবান চোখ দুটি নীল আকাশের নিচে কাঁচা ঘাস দেখে ফড়িং প্রজাপ্রতি ।
বকুলের ক্লান্ত ফুল ঝরে পড়ে পাড়াগাঁর যুবক যুবতী কুড়ায় প্রেমমালা প্রীতি।
আষাঢ়ের বাদলে ঝব ঝবে দহ ভরে যায় পানিতে মাছ ছুটোছুটি।
অসংখ্য পাখি আকাশে উড়ে যায় গ্ৰামের প্রাথমিক বিদ্যালয় দূরে রেইনবো স্কুল।
উত্তরে ভেদরী বিল পশ্চিমে ছোট বিল ঢেউয়ে ঢেউয়ে উথাল পাতাল গাংকুলা।
হেমন্তে ফসলের গন্ধে কর্ম করে গৌড় যুবক উদাস মন নিরিবিলি।
মাঝে মাঝে কারে যেন খোঁজে সে চঞ্চল প্রাণ তাঁর উতালা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host