রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ঝিনাইদহে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শৈলকুপায় স্কুল শিক্ষার্থীদের স্বপ্নের চিঠির বক্স উদ্বোধন রুশ হামলায় নিহত ৭৮: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ জেলেনস্কির
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ভুয়া আধার কার্ডসহ ৪ বাংলাদেশি গ্রেফতার

Reporter Name
Update : সোমবার, ৫ জুন, ২০২৩, ১০:২৬ পূর্বাহ্ন

জাল নথি ব্যবহার করে নিজেদের ভারতীয় নাগরিক হিসেবে জাহির করার অভিযোগে উত্তরপ্রদেশের মিরাটে চার বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।রোববার (৪ জুন) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৩ জুন) রাতে ভারতের উত্তরপ্রদেশ থেকে নিজেদের ভারতীয় নাগরিক বলে জাহির করা চার বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জাল আধার কার্ডসহ ভুয়া অন্যান্য নথি জব্দ করা হয়।

 গ্রেফতার ওই চারজনের নাম-সজিব খান, মোহাম্মদ মন্টু খান, মোহাম্মদ মজিদুল খান এবং মোয়াজ্জেম খান।
 
সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) রোহিত সিং সাজওয়ান বলেন, সন্ত্রাসবিরোধী স্কোয়াডের (এটিএস) মিরাট ইউনিট খারখোদায় কিছু সন্দেহভাজন লোকের উপস্থিতি সম্পর্কে তথ্য পেয়েছিল। পরে মিরাটের এটিএস ফিল্ড ইউনিটের ইনচার্জ ইন্সপেক্টর ধর্মেন্দ্র সিং যাদব এবং তার দল চার বাংলাদেশিকে গ্রেফতার করে।
 
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের কাছ থেকে চারটি জাল আধার কার্ড, পাঁচটি এটিএম ও দুটি প্যান কার্ড এবং ব্যাংকের দুটি পাসবই বাজেয়াপ্ত করা হয়েছে।
 
গ্রেফতারকৃতরা খারখোদা জেলার একটি গ্রামে জুতার কারখানায় কাজ করত। তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট এবং ভারতীয় দণ্ডবিধির অন্যান্য ধারার অধীনে মামলা নথিভুক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host