বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ভালো থেকো বুনো শালিক-ফেরদৌস আরা রেনী

ফেরদৌস আরা রেনী
Update : শুক্রবার, ২ জুন, ২০২৩, ৬:২৯ অপরাহ্ন

ভালো থেকো বুনো শালিক
ভালো থেকো বন্য কাঠঠোকরা,
ভালো থেকো।
ভালো থেকো মিথ্যুক মানুষেরা,
যারা প্রতিদিন আমায় মিথ্যা বলেছো
ভালো থেকো।
ভালো থেকো নষ্ট অবয়ব
যারা মৃত্যুর আগেই বহুবার পঁচে গেছো
ভালো থেকো।
ভালো থেকো তোমরা, যারা
মানুষের মুখোশে অমানুষ হয়ে গেছো
ভালো থেকো।
ভালো থেকো আমার সাদা শুভ্র রাজহাঁস
ভালো থেকো।
আর, অনেকদিন পরে একদিন
জীবন নদীর ওপার থেকে হাত নেড়ে বলো,
অন্তর আমার শুদ্ধ হয়েছে তোমার আলোয়
প্রিয়।
আমার মন খারাপের আঙিনা শুধুই আমার,
প্রচণ্ড খরায় ভিজবো না আমি অধিকারের বৃষ্টিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host