শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
মাদারীপুরের টেকেরহাটে প্রাইভেট হসপিটালের উদ্বোধন ঝিনাইদহে আ’লীগের মিছিলের ঘটনায় শেখ হাসিনাসহ ৫২ জনের নামে মামলা, গ্রেপ্তার-৫ প্রায় ১০০ শতাংশ ভোট পেয়ে রমজান কাদিরভের বিজয় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের সেই বিউটি হলেন জেলার শ্রেষ্ঠ শিক্ষক হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে-প্রধানমন্ত্রী সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে জামায়াত- রাশেদ খাঁন লালমনিরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

রাহুল গান্ধী আজান শুনে ভাষণ থামালেন

Reporter Name
Update : বুধবার, ৩ মে, ২০২৩, ৪:২৫ অপরাহ্ন

ভারতের কর্নাটক রাজ্যে নির্বাচনী জনসভায় ভাষণ দেয়ার সময় আজান শুনে বক্তব্য থামিয়ে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এসময় কর্মী-সমর্থকদেরও চুপ থাকার আহ্বান তিনি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে এ খবর উঠে এসেছে।

আগামী ১০ মে দক্ষিণ ভারতের কর্নাটক রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন সামনে রেখে সোমবার (১ মে) রাজ্যের তুমকুর জেলায় একটি নির্বাচনী জনসভায় ভাষণ দিচ্ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।  এসময় পাশের মসজিদ থেকে ভেসে আসে আযান। সঙ্গে সঙ্গে নিজের বক্তৃতা থামিয়ে দেন রাহুল। সমর্থকরা স্লোগান দেয়ার চেষ্টা করলে তাদেরকেও ইশারায় চুপ থাকার নির্দেশ দেন তিনি। আজান শেষ হলে আবারও বক্তব্য দেয়া শুরু করেন তিনি। রাহুলের এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন অনেকে। চলতি মাসের ১০ তারিখ কর্নাটক রাজ্যে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। দক্ষিণ ভারতের একমাত্র রাজ্য এটি, যেখানে বিজেপি ক্ষমতায় আছে।

 তবে এবার ক্ষমতা পুণঃরুদ্ধারে জোর প্রচারণা চালাচ্ছে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস। ধর্ম-বর্ণে বৈচিত্রময় ভারতে প্রায়ই আযান চলাকালীন বক্তৃতা বন্ধ রাখতে দেখা যায় রাজনৈতিক নেতাদের। এর আগে বিজেপির নেতা অমিত শাহ এবং নরেন্দ্র মোদিকেও দেখা গেছে আজানের সময় বক্তৃতা বন্ধ রাখতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host