বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার সংসদ বাদ দিয়ে লংমার্চের নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী মহেশপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে বাবা নিহত হরিণাকুণ্ডুতে আগাম শিম চাষে লাভবান হচ্ছেন চাষিরা বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

যোগান ঘাটতি প্রচ্ছেদ, খুনসং -উপায়ন আনাম

উপায়ন আনাম
Update : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ৬:০৩ অপরাহ্ন

যোগান ঘাটতি প্রচ্ছেদ, খুনসং
ঃউপায়ন আনাম
ফুঁকতে ফুঁকতে বিড়িটা এক সময় শেষ হয়ে যায়
মুখে খিস্তি এনে ছুড়ে ফেলে মন্টু, ধুরবাল বিড়িতেও ভিটামিন নেই
সব নষ্ট হয়ে গেছে, মুখের স্বাদ মনের আহল্লাদ কথার ফুলঝুরি
একদিন ছিল, ঘরের বউটারে মনে হতো স্বর্গীয় অপ্সরা, কতকি।
হাড়খাটুনিতেও সংসার চলে না, অভাবটা যেন চরিত্রহীন বখাটে ছাত্র
দুপুরের রোদটাও গায়ে লাগছে ইদানিং, ছেলেটার মুখ দেখলে আর লাগে না
এককেজি জিলাপি বিশ হাজার, মানুষতো কিনছে লাইনে দাড়িয়ে
রেশনের চালের লাইনে কাকফাঁটা রোদ, চাহিদার নুনভাত ইদানিং গায়ে লাগে।
স্বপ্নের মধ্যে স্বপ্নভুক চাঁনচিকে উড়ে, কেঁটে দিছে স্বপ্নের সুতো
এখন স্বপ্ন শেষ নিঃশ্বাস স্বদেশের মাটিতে, তবুও শঙ্কা সুতোরের ভিটে
বিদেশে ঘাম বেচে রশিদের ছেলে, কাজীর ছেলের বাড়ি বেগমপাড়া
ঘরে ফিরলেই নেই, বাজার দরে যোগানে ঘাটতি কুঁজো মেরুদন্ডের প্রেম তবু রসদে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host