শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
মাদারীপুরের টেকেরহাটে প্রাইভেট হসপিটালের উদ্বোধন ঝিনাইদহে আ’লীগের মিছিলের ঘটনায় শেখ হাসিনাসহ ৫২ জনের নামে মামলা, গ্রেপ্তার-৫ প্রায় ১০০ শতাংশ ভোট পেয়ে রমজান কাদিরভের বিজয় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের সেই বিউটি হলেন জেলার শ্রেষ্ঠ শিক্ষক হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে-প্রধানমন্ত্রী সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে জামায়াত- রাশেদ খাঁন লালমনিরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগ নয়াদিল্লিতে তিনদিনব্যাপী বাংলা উৎসব শেষ

Reporter Name
Update : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ১০:৫০ পূর্বাহ্ন

বাংলা নববর্ষ ১৪৩০-কে স্বাগত জানাতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে তিনদিনব্যাপী বাংলা উৎসব সমাপ্ত হয়েছে। একইসঙ্গে বঙ্গবন্ধু-নেতাজি জনচেতনা যাত্রার দু’বছরব্যাপী অনুষ্ঠানেরও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে দিল্লির চিত্তরঞ্জন পার্কের বিপিনচন্দ্র পাল ট্রাস্ট মিলনায়তনে তিনদিনব্যাপী এই উৎসবের যৌথ আয়োজক ছিল বাংলাদেশ-ভারত ইতিহাস ও ঐতিহ্য পরিষদ এবং বিহু ক্রিয়েশন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিলের চেয়ারম্যান ড. বিবেক দেবরায় প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, সাহিত্য সংস্কৃতি ও কলাবিহীন মানুষ অনেকটা পশুর সমান। নতুন প্রজন্মের মাঝে বাংলা ও বাঙালির ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে বিশেষ ভূমিকা রাখতে হবে।

বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক গভর্নর অধ্যাপক  ড. আতিউর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ-ভারত ইতিহাস ও ঐতিহ্য পরিষদ সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়ার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশের নিযুক্ত সাবেক ভারতীয় হাইকমিশনার ও দেশবন্ধু চিত্তরঞ্জন মেমোরিয়াল সোসাইটির সভাপতি শ্রীমতি রিভা গাঙ্গুলী দাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাংবাদিক শাবান মাহমুদ, ঢাকা পদাতিক এর সভাপতি মিজানুর রহমান, সংগঠনের উপদেষ্টা প্রদীপ কুমার দাস, বাংলাদেশ-ভারত ইতিহাস ও ঐতিহ্য পরিষদ সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, প্রিভেল পাল টিটু প্রমুখ।

এরপর শর্মিলী ব্যানার্জীর নেতৃত্বে নৃত্যনন্দ এবং ঢাকা পদাতিক এর পরিবেশনায় নাদেল চৌধুরী পরিবেশনায় ‘‘ট্রায়াল অব সূর্য সেন’ মঞ্চস্থ হয়। ঐতিহাসিক ঘটনার মঞ্চায়ন দিল্লিতে সর্বস্তরের দর্শকদের প্রশংসা অর্জন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host