মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, খাদ্য-বিশুদ্ধ পানির সংকট ৩টি নতুন উপজেলা ও ১টি থানা অনুমোদন খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান রাজধানীতে সিআইডির হাতে ছিনতাইকারী গ্রেফতার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

সুন্দরী -খোন্দকার হাফিজ ফারুক

Reporter Name
Update : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩, ৮:২৭ অপরাহ্ন

সুন্দরী
খোন্দকার হাফিজ ফারুক
অনেক খুঁজেছি তোমায় অজানার অন্ধকারে,
পাইনি কোথাও এক প্রান্ত থেকে অপর প্রান্তরে,
অবশেষে এলে তুমি স্বপনের সিঁড়ি বেয়ে, গাছপাগল পলাশের হাত ধরে।
অনেকটা পথ পাড়ি দিয়ে, ক্লান্ত শরীরে এলে তুমি প্রান্তিকের প্রান্তরে, বুকভরা
ভালবাসায় সিক্ত হয়ে, শারদীয় জোৎস্নায় প্লাবিত করে বাসা বাঁধলে আমার
অন্তরে। সযত্ন লালিত স্বপ্ন বুকে আঁকড়ে ধরেছি তোমায় ভালবাসি ভালবাসি
বলে।
তোমাকে দেখেছি আমি সুন্দরবনে, গহীন অরণ্যে লোভাতুর প্রেমিকের
দৃষ্টিতে, ছুঁতে পারিনি তোমায়, পারিনি বলতে, তোমায় আমি ভালবাসি।
ভালবাসি তোমার উদোম শরীরের ঢেউ খেলানো সুঠাম দেহবল্লরী।
অবশেষে তুমি এলে, অন্ধকারে প্রদীপ জ্বেলে, আর আমি বিমুগ্ধ বিস্ময়ে
আলিঙ্গন করলাম তোমাকে, রোপন করলাম আমার হৃদয়ের গভীরে। আমার
হৃদয়ের জারক রসে সিক্ত হয়ে, কবোষ্ণ ভালবাসার উত্তাপ নিয়ে, বেঁচে থাকো
তুমি হে সুন্দরী!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host