মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, খাদ্য-বিশুদ্ধ পানির সংকট ৩টি নতুন উপজেলা ও ১টি থানা অনুমোদন খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান রাজধানীতে সিআইডির হাতে ছিনতাইকারী গ্রেফতার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

মানবতার প্রতীক সারাহ ইসলাম -মোঃ মতিয়ার রহমান

Reporter Name
Update : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩, ৪:৪৩ অপরাহ্ন

মানবতার প্রতীক সারাহ ইসলাম
                -মোঃ মতিয়ার রহমান।
সারাহ তুমি ধূপশিখা-
নিজকে পুড়িয়ে গন্ধ বিলিয়ে গেলে
নিঃশব্দে  চুপে চুপে,
তোমার দুঃখের সমাধি আজ
হীরক খন্ডের মতো জ্বলজ্বল করছে।
সারাহ তুমি ধূপশিখা-
ধুকে ধুকে সহ্য করেছো সমাজের
সকল যন্ত্রণা লাঞ্চনা বঞ্চনা অপমান,
মরণোত্তর অঙ্গ-প্রত্যঙ্গ করে গেলে দান
তা দিয়ে যেন জাতির হয় কল্যাণ।
সারাহ তুমি ধূপশিখা-
তোমার অবিনাশী কর্ম
থাকবে যুগ যুগ,
নিজকে উজার করে
দিয়ে গেলে অন্যের সুখ।
সারাহ তুমি ধূপশিখা-
তোমার তপ্ত অশ্রু
ঝরেছিল নির্ঝর ধারায়,
নিজকে বিলিয়ে দিয়ে
স্থান করে নিলে এ জগৎসভায়।
সারাহ তুমি ধূপশিখা-
তোমার এতোবড় ত্যাগ
জাতি ভুলবে না তোমার নাম,
অমর হয়ে থাকবে মানবতার ইতিহাসে
একটি নাম  ‘ সারাহ ইসলাম’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host