শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম
মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ঝিনাইদহে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শৈলকুপায় স্কুল শিক্ষার্থীদের স্বপ্নের চিঠির বক্স উদ্বোধন রুশ হামলায় নিহত ৭৮: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ জেলেনস্কির একসঙ্গে ১২ বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

 সেন্ট ভ্যালেন্টাইনকে- মহীতোষ গায়েন

Reporter Name
Update : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৬:৫৪ অপরাহ্ন

 সেন্ট ভ্যালেন্টাইনকে
(ইতিহাস আশ্রিত কবিতা)
     মহীতোষ গায়েন
তৃতীয় শতাব্দীতে আপনি রোমের পুরোহিত ও
চিকিৎসক ছিলেন,আপনার আত্মত‍্যাগ স্মরণে
১৪ফেব্রুয়ারি দিনটি ভ‍্যালেন্টাইন ডে।
আপনি ছিলেন একজন ধর্ম প্রচারক,রোমান
সৈন‍্যদের বিবাহ বন্ধনে আবদ্ধ করতে আপনি
করাতেন বিবাহ অনুষ্ঠান।
রোম সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস আইন জারি করে
সেনাবাহিনীতে চাকরি করা যুবকদের বিবাহ নিষিদ্ধ করেন,শুরু অন‍্যায়ের বিরুদ্ধে আপনার জেহাদ।
বিবাহের মত পবিত্র সম্পর্ককে উৎসাহিত করতে
এবং অন‍্যদের মধ্যে ভালোবাসা জাগিয়ে তুলতে
গোপনে প্রচার ও কর্মসূচি নেন আপনি।
রোম সম্রাট জানতে পেরে আপনাকে মৃত্যুদণ্ড দেন,
প্রেমের জন‍্য,ভালোবাসার স্বীকৃতির জন‍্য জীবন
উৎসর্গ করেন আপনি।
আপনাকে ধর্ম প্রচারের মামলায় অভিযুক্ত করে কারাবাসে পাঠানো হয়,সে সময় চিকিৎসার জাদুতে
কারারক্ষীর অন্ধ মেয়ের দৃষ্টি ফিরিয়ে সম্পর্ক গড়েন।
আপনার মৃত্যুদণ্ডের আদেশ হলো,কার্যকর হলো
১৪ফেব্রুয়ারি,কার্যকর হওয়ার আগে মেয়েটিকে
লেখা চিঠির শেষ কথা-‘লাভ ফ্রম ইওর ভ‍্যালেন্টাইন’।
সেই থেকে রোম সহ সারা পৃথিবীর অনুরাগী,প্রেমিক
মানুষ আপনার মহৎ কাজের জন‍্য এই দিনটি উৎসর্গ
করেন,আপনি তা জানতেও পারেন নি।
তাবৎ পৃথিবীর মানুষ আপনার নামটিকে ভালোবাসার
প্রতীক হিসেবে বিবেচনা করে,পোপ গেলাসিয়াস প্রথম
এই দিনটিকে ভ‍্যালেন্টাইন ডে হিসেবে ঘোষণা করেন।
এইদিন প্রতিদিন অক্ষয় হোক প্রেমের মাঝে,ভালোবাসার
মাঝে,সম্পর্কের মাঝে,শ্রদ্ধার মাঝে;প্রতিবাদে,প্রতিজ্ঞায়,
প্রতিরোধে অমরত্ব পাক মানুষের ভালোবাসা,প্রেম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host