শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ফরিদপুরের  মধুখালীতে বর্ণিল আয়োজনে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

 পার্থ রায় মধুখালী উপজেলা প্রতিনিধি
Update : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩, ২:১২ অপরাহ্ন

 পার্থ রায় মধুখালী উপজেলা প্রতিনিধি: শিক্ষা নিয়ে গড়ব দেশ-শেখ হাসিনার বাংলাদেশ”প্রতিপাদ্য বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে দু‘দিন ব্যাপি ৫১তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
অদ্য ১১ জানুয়ারী বুধবার বেলা সাড়ে ১১টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল আকনের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী। প্রধান অতিথিকে ব্যাচ পরিয়ে দেন মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি শুকুর মামুদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাজির হোসেন মৃধা। অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু ও উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ।  উপজেলার ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থীসহ গন্যমাণ্য ব্যক্তিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।


আপনার মতামত লিখুন :

2 responses to “ফরিদপুরের  মধুখালীতে বর্ণিল আয়োজনে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত”

  1. Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.

  2. Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host