শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

মাদারীপুরে ছাদ থেকে পড়ে নারীর মুত্যু

সুজন হোসেন রিফাত , মাদারীপুর 
Update : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩, ১:৩৯ অপরাহ্ন

সুজন হোসেন রিফাত ,রাজৈর প্রতিনিধি ,মাদারীপুর: মাদারীপুরে ছাদ থেকে পড়ে মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে।
(৯ জানুয়ারি)  রোববার সন্ধ্যায় মাদারীপুর  শহরের পুরানবাজার বড় মসজিদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুর সেতারা (৪৫) একই এলাকার আক্কাস বয়াতীর মেয়ে।
পুলিশ ও পরিবার  জানায়, নুর সেতারার মা অন্যের বাড়িতে কাজ করতে সকালে বের হয়। বাড়ি ফিরে না আসলে সন্ধ্যায় মাকে খুঁজেতে নিজবাড়ি থেকে বের হয় মানসিক প্রতিবন্ধী নুর সেতারা। হাঁটতে হাঁটতে একপর্যায়ে পুরানবাজার বড় মসজিদ মার্কেট এলাকায় তিনতলা ভবনে ওঠে যায় ওই প্রতিবন্ধী নারী। পরে অসাবধাবশত তিনতলা ভবনের ছাদ থেকে নিজে পড়ে যায় সে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নুর সেতারাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জাহিন আরেফিন জানান, হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই ওই নারীর মৃত্যু হয়। মাথায় গুরুতর আঘাতের কারনেই এই মৃত্যু বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

One response to “মাদারীপুরে ছাদ থেকে পড়ে নারীর মুত্যু”

  1. Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you. https://www.binance.com/register?ref=JW3W4Y3A

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host