শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ফরিদপুরে মধুখালিতে কিশোরের লাশ উদ্ধার

সনতচক্রবর্ত্তী, ফরিদপুর
Update : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩, ৪:৪০ অপরাহ্ন

সনতচক্রবর্ত্তীঃ ফরিদপুরের মধুখালী থেকে জিহাদ হোসেন (১৬) নামে এক কিশোরের লাশ  উদ্ধার করেছে পুলিশ। নিহত জিহাদ হোসেন উপজেলার রায়পুর ইউনিয়নের দিঘলিয়া মধ্যপাড়া গ্রামের মৃত লালু শেখের ছেলে

বুধবার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের চরমুরারদিয়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শহিদুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জিহাদ হোসেন মঙ্গলবার বিকেল ৩টার দিকে ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। জিহাদ হোসেন মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন। বুধবার সকালে স্থানীয়রা উপজেলার চরমুরারদিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ জিহাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোভ্যান ছিনতাইয়ের পর জিহাদকে হত্যা করে মরদেহ ফেলে যায় ঘাতকরা। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

One response to “ফরিদপুরে মধুখালিতে কিশোরের লাশ উদ্ধার”

  1. Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you. https://accounts.binance.com/sk/register?ref=WKAGBF7Y

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host