বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পেলের মৃত্যুতে এমবাপ্পের বার্তা

Reporter Name
Update : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ১২:০৩ অপরাহ্ন

পেলের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে নানান বার্তা দিচ্ছে সবাই। ফুটবলের কিংবদন্তি এই ব্রাজিলিয়ানকে বিদায় বার্তা জানিয়েছেন মেসি-নেইমার-রোনালদোসহ আরও অনেকে। কাতার বিশ্বকাপে গোল্ডেন বুট জেতা ফরাসি তারকা এমবাপ্পেও লিখেছেন পেলেকে নিয়ে বিদায়বার্তা।ইনস্টাগ্রামে পেলের সঙ্গে নিজের একটা ছবি পোস্ট করে এমবাপ্পে লিখেছেন, ‘ফুটবলের রাজা বিদায় নিয়েছেন, তবে তাকে ভোলা যাবে না। শান্তির ঘুম ঘুমাও রাজা।’

ইতিহাসে পেলে এবং এমবাপ্পেই ২০ বছর বয়স হওয়ার আগে বিশ্বকাপ জিতেছেন। কিন্তু ২৪ বছর বয়স হওয়ার আগে দুটি বিশ্বকাপ জেতার কীর্তি গড়েছেন শুধু পেলে। সেই রেকর্ড অক্ষত থেকে যায় কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরে যাওয়ায়।

এদিকে পেলেকে নিয়ে ছোট্ট এক বার্তায় মেসি লিখেছেন, ‘শান্তিতে থাকুন, পেলে।’  সাদাকালো ছবি শেয়ার করে রোনালদো তার ক্যাপশনে লিখেছেন, ‘ব্রাজিলের জন্য আমার গভীর সমবেদনা। বিশেষ করে এডসন অ্যারান্তেস দো নাসিমেন্তোর (পেলে) পরিবারের জন্য। ফুটবলের চিরন্তন রাজার বিদায় ফুটবল-দুনিয়া যে ব্যথা অনুভব করছে তা প্রকাশ করা যায় না। লাখো মানুষের কাছে তিনি অনুপ্রেরণা। অতীত বর্তমান এবং সর্বকালীন ক্ষেত্রেই তিনি দৃষ্টান্ত।’

এ ছাড়া ব্রাজিলের বর্তমান এবং আগের অনেক ফুটবলার পেলেকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন নেইমার, থিয়াগো সিলভা, ক্যাসিমিরো আরও অনেকে।

১৯৫৮ সালে মাত্র ১৭ বছর বয়সে বিশ্বকাপে অভিষেক হয়েছিল পেলের। তখন পর পর দুবার বিশ্বকাপ জিতে নেয় ব্রাজিল। সেই দুই দলেই ছিলেন পেলে। মোট চারটি বিশ্বকাপ খেলে তিন বার বিশ্বকাপ জিতেছিলেন ফুটবলের এই লিজেন্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host