বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

মাদারীপুরের টেকেরহাট বন্দরে ওয়ান ব্যাকে লিঃ (ওবিএল) ১০৮ তম শাখার উদ্বোধন

কাওসার আলম মিঠু, স্টাফ রিপোর্টার
Update : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২, ৬:২৭ অপরাহ্ন

কাওসার আলম মিঠু, স্টাফ রিপোর্টার:  মাদারীপুরের রাজৈরের টেকেরহাট বন্দরের সুফি জোনাব আলী রোডে বিসমিল্লাহ টাওয়ারে  ওয়ান ব্যাংক লিমিটেড এর টেকেরহাট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়ান ব্যাংক লিমিটেড এর টেকেরহাট শাখার শুভ উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ এস এম শহীদুল্লাহ্ খান ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো মনজুর মফিজ।
এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের টেকেরহাট শাখার  ব্যবস্থাপক নাহিদ ইফতেখার, রাজৈর থানার অফিসার ইনচার্জ মো আলমগীর হোসেন, কালকিনি পৌর মেয়র এস এম হানিফ, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম ( আসাফো) মাদারীপুরের সভাপতি কাওসার আলম মিঠু, সম্পাদক মো শাওন করিম, মফস্বল সাংবাদিক ফোরামের রাজৈরের সভাপতি এস এম ফেরদৌস হোসাইন, সম্পাদক ও জেলা ছাত্রলীগের সদস্য সুজন হোসেন রিফাত, আসাফো রাজৈরের সাংগঠনিক সম্পাদক কাজি সাইদুর রহমানসহ প্রমূখ।
ব্যাংক উদ্বোধনের সময় ভবনের নিচে একটি এটিএম (অটোমেটিক টেলার মেশিন)  বুথ চালু করা হয়।


আপনার মতামত লিখুন :

2 responses to “মাদারীপুরের টেকেরহাট বন্দরে ওয়ান ব্যাকে লিঃ (ওবিএল) ১০৮ তম শাখার উদ্বোধন”

  1. Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.

  2. I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host