শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

মাদারীপুরে বিএনপি নেতা মনি হাওলাদারের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণ সভা অনুষ্ঠিত

কাওসার আলম মিঠু, স্টাফ রিপোর্টার
Update : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ৭:৪৮ অপরাহ্ন

মাদারীপুর থেকে কাওসার আলম মিঠু : মাদারীপুর জেলা বিএনপির সহ সভাপতি ও রাজৈর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ এম মহিউদ্দিন হাওলাদার (মনি) এর ৫ম মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে আজ বিকেল ৫.০০ টায় মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে নুরজাহান কমিউনিটি সেন্টার মিলনায়তনে আয়োজিত উক্ত স্বরনসভা ও দোয়া সম্পন্ন হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন রাজৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল হক হাওলাদার (শ্যাম)। উক্ত স্বরন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম (রিংকু)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, এম আনিসুর রহমান তালুকদার খোকন, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির নেতা শাজাহান মিয়া (সম্্রাট), মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক এডভোকেট জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মুরাদ, রাজৈর উপজেলা বিএনপির নেতা আব্দুল হাই, সাফায়েত হোসেন লেবু প্রমুখ। উক্ত সভা পরিচালনা করেন রাজৈর উপজেলা বিএনপির আহবায়ক মো: আরিফ হাওলাদার ও বিএনপি নেতা জীবন বোস। উক্ত সভায় মাদারীপুর জেলা ও উপজেলা পর্যায়ের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও সহযোগী সংগঠনের জেলা পর্যায়ের নেতা কর্মীরা বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

One response to “মাদারীপুরে বিএনপি নেতা মনি হাওলাদারের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণ সভা অনুষ্ঠিত”

  1. Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host