শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

সালথায় পানিতে পড়ে শিশুর মৃত্যু: ৫ ঘন্টা পর উদ্ধার

সনতচক্রবর্ত্তী, ফরিদপুর
Update : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২, ৭:১১ অপরাহ্ন

সনতচক্রবর্ত্তী:ফরিদপুরের সালথায় পুকুরের পানিতে পড়ে মো. হেদায়েত মুন্সি (৬) নামে এক বাকপ্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু মো. হেদায়েত মুন্সি ওই গ্রামের এনামুল মুন্সির ছেলে। চার ভাই-বোনের মধ্যে হেদায়েত দ্বিতীয় ছিলো।
রবিবার সকাল ৮ টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ৫ ঘন্টা পর পানির নিচ থেকে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা (ডবুরী) শিশুর মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, রবিবার সকাল  আটটার দিকে মায়ের সাথে প্রতিবেশী আক্তার মোল্যার বাড়িতে যান হেদায়েত। প্রতিবেশীরা এসময় হেদায়েতকে একটা রুটি দেন। আর হেদায়েতের মা ওই বাড়ির মহিলাদের সাথে কথা বলছিলেন। এসময় মায়ের অজান্তে রুটি খেতে খেতে হেদায়েত হারিয়ে যায়।  কিছু সময় পর তাকে আর কোথাও খুজে পাওয়া যায়না। অনেক খোঁজাখুঁজির পর আক্তার মোল্যার পুকুরের মধ্যে একটি রুটি ভাসতে দেখে এলাকাবাসি নিশ্চিত হন হেদায়তে এই পুকুরের মধ্যেই পড়ে গিয়েছে।
এলাকাবাসী পুকুরে জাল ফেলে ও ডুবিয়ে অনেক চেষ্টা করেন হেদায়েতকে উদ্ধার করতে ব্যার্থ হন।
এরপর ৫ঘন্টা  পর সালথা ফায়ারসার্ভিস ও মাদারীপুর ফায়ারসার্ভিসের চেষ্টায় দুপুর একটার দিকে পুকুর থেকে হেদায়েতের মরদেহ উদ্ধার করা হয়।
সালথা ফায়ারসার্ভিস ষ্টেশন মাস্টার আব্দুর রাজ্জাক জানান, শিশু হেদায়েত পানিতে পরার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা গিয়ে পুকুরে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করি। পরে ফরিদপুর জেলা কর্মকর্তার মাধ্যমে দ্রুত মাদারীপুর ফায়ারসার্ভিসের উদ্ধার (ডুবুরী) কর্মীদের পাঠান। তারা এসে পুকুর থেকে দ্রুত সময়ের মধ্যেই হেদায়েত এর মরাদেহ উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

One response to “সালথায় পানিতে পড়ে শিশুর মৃত্যু: ৫ ঘন্টা পর উদ্ধার”

  1. binance code says:

    Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host