মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, খাদ্য-বিশুদ্ধ পানির সংকট ৩টি নতুন উপজেলা ও ১টি থানা অনুমোদন খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান রাজধানীতে সিআইডির হাতে ছিনতাইকারী গ্রেফতার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

গণসংগ্রামের ডাইরি – ম হী তো ষ গা য়ে ন

ম হী তো ষ গা য়ে ন
Update : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ৪:৩৭ অপরাহ্ন

হৃষীকেশ পার্কে তখন সন্ধ্যা নেমে আসে
মেয়েটির কোলে মাথা রেখে দেয় ছেলেটি,
ছাতিম গাছে তখন আলো আঁধারি খেলা
স্বীকৃতি,নির্ভরতা চায় মেয়েটির কালবেলা।
জানে না তারা কীভাবে বাঁধবে ঘর
কীভাবে তাদের পড়াশোনা হবে শেষ,
কীভাবে তাদের চাকরি যোগাঢ় হবে
কীভাবে এই ভালোবাসা বেঁচে রবে।
রাজনীতি আজ নিষ্ঠুর হৃদয়হীন
চলে রুটি রুজির লড়াই অবিরত,
তীব্র সংকট আজ সমাজ সংসারে
বাড়ছে চিন্তা বাড়ছে হৃদয় ক্ষত।
পার্কে সন্ধ্যায় রাতচরা পাখি আসে
গেয়ে যায় পাখি বিষাদ সুরের গান,
সন্ধ্যা গড়িয়ে চরাচরে নামে রাত্রি…
স্বপ্ন সব ভেঙে হবে না তো খানখান!
এবার তারা ফিরবে বাড়ির পথে
অঘ্রানের নিষ্ঠুর শিশির পড়া রাত,
তাদের লড়াই শপথে অঙ্গীকারে-
প্রেম হবে জয়ী দূর হবে অভিঘাত।
হৃষীকেশ পার্কে এবার নতুন দিনের সূর্য
ছেলেটি মেয়েটি মহামিছিলের সামনে,
এবার সে ভালোবাসা গণসংগ্রামে যুক্ত
পথ হলো মসৃণ,মানুষ এবার ঝঞ্ঝা মুক্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host