শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

বিশ্বকাপে রাজত্ব বাংলাদেশের

Reporter Name
Update : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ৫:০৩ অপরাহ্ন

ফিফা বিশ্বকাপে ভলান্টিয়ারশিপে রাজত্ব করছে বাংলাদেশ। অন্য যেকোনো বারের তুলনায় এবার রেকর্ড ৯৭৫ জন দায়িত্ব পালন করছে বিভিন্ন ভলান্টিয়ার প্রোগ্রামে। এর মাধ্যমে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পেরে উচ্ছ্বসিত তারা।

দোহার কর্নিশে বিশ্বকাপ আমেজ। বিভিন্ন ইভেন্টে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ স্মরণীয় করে রাখার প্রচেষ্টা। সব কাজ ঠিকভাবে সম্পন্ন করতে গুরু দায়িত্ব পালন করছেন বাংলাদেশি ভলান্টিয়াররা।

রোববার (২০ নভেম্বর) শুরু হবে বিশ্বকাপ ব্যস্ততা। তার আগে নিজেদের গেট টুগেদার বাঙালি ভলান্টিয়ারদের। বিশ্বমঞ্চে লাল সবুজের প্রতিনিধিত্ব করতে পের উচ্ছ্বসিত তারা।

প্রতিনিধিরা বলেন, ‘কাতার বিশ্বকাপে ভলান্টিয়ার হিসেবে কাজ করতে গিয়ে নিজেদের প্রকাশ করার সুযোগ পাচ্ছি। খেলতে না পারলেও বিভিন্নভাবে আমরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারছি। এতে আমরা খুবই উচ্ছ্বসিত।’

এবারের বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন রেকর্ড ৯৭৫ ভলান্টিয়ার। একটা বাছাই প্রক্রিয়া শেষ করে ২ হাজার ৭৯৫ জন থেকে নির্বাচন করা হয়েছে তাদের। এর মধ্যে ৯৫০ জন কাতার প্রবাসী। বাকি ২৫ জন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রবাসী বাংলাদেশি।

ভলান্টিয়াররা বলছেন, ‘বিশ্বকাপ দেখতে অনেক বিদেশি আসছে। তারা নানাভাবে আনন্দ করছে।’

শুধু ভলান্টিয়ার নয়। তাদের বাছাই প্রক্রিয়ার দায়িত্বেও ছিল এবার ১২ জন বাংলাদেশি।


আপনার মতামত লিখুন :

2 responses to “বিশ্বকাপে রাজত্ব বাংলাদেশের”

  1. Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me? https://accounts.binance.com/zh-TC/register?ref=DCKLL1YD

  2. I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host