বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণের বঙ্গবন্ধুর কবর জিয়ারত

সুজন হোসেন রিফাত, মাদারীপুর প্রতিনিধি
Update : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ৫:৩৭ অপরাহ্ন

সুজন হোসেন রিফাত, মাদারীপুর প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুলের শ্রদ্ধা জানান মাদারীপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুনির চৌধুরী ও সাধারণ সদস্যরা। বুধবার (১৬ নভেম্বর) সকালে বঙ্গবন্ধুর কবর জিয়ারত শেষে দোয়া মোনাজাত করেন নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা। ফাতেহা পাঠ এবং বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে নিহত শহিদদের রুহের মাগফিরাত করে দোয়া মোনাজাতে করেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ অন্যরা।

শ্রদ্ধা নিবেদন মুনির চৌধুরী বলেন, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছিলেন। চেয়ারম্যান পদে মাদারীপুরবাসী নৌকার পক্ষে যে গণ রায় দিয়েছেন আমি সে জন্য অভিভূত এবং জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ।

পরে মাদারীপুর জেলা পরিষদ এসে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় রাজনৈতিক সামাজিক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মুনির চৌধুরীকে ফুলের শুভেচ্ছা জানান। এ সময় মাদারীপুরের সাংবাদিকদের বৃহৎ সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টারের নেতৃবৃন্দরা ফুলের শুভেচ্ছা জানান। পরে নবনির্বাচিত সদস্য, জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্যদের নিয়ে মাসিক সমন্বয় মিটিং করেন জেলা পরিষদের চেয়ারম্যান।


আপনার মতামত লিখুন :

One response to “মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণের বঙ্গবন্ধুর কবর জিয়ারত”

  1. Your article helped me a lot, is there any more related content? Thanks! https://www.binance.com/register?ref=IHJUI7TF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host