বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

গাঙচিল শাহপুর শাখায় সাহিত্য আসর অনুষ্ঠিত

Reporter Name
Update : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ৩:৩১ অপরাহ্ন

খুলনা প্রতিনিধি: আর্ন্তজাতিক সংগঠন গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদ ডুমুরিয়া উপজেলার শাহপুর শাখায় আলোচনা সভা, সাহিত্য ও সাংস্কৃতিক আসর অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় গাঙচিল শাহপুর শাখার সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক এস এম নূরুল ইসলামের সভাপতিত্বে গাঙচিল কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাঙচিল ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক কবি শাহী সবুর। সম্মানিত অতিথি ছিলেন গাঙচিল কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কবি ও সাহিত্যিক অধ্যাপক ড. সন্দীপক মল্লিক, বিশেষ অতিথি ছিলেন কবি ডা. দেবপ্রসাদ ঢালী, আব্দুর রব আকুঞ্জী। গাঙচিল শাহপুর শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকুঞ্জীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন; গাঙচিল প্রতিষ্ঠাতা ও বাচসাস নেতা খান আখতার, হোসেন, আশরাফুল আলম খান, শিল্পী মাহাবুবুর রহমান, উজ্জ্বল মণ্ডল, লিপিকা প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন; সাহিত্য ও সংস্কৃতি চর্চা মানুষকে হিংসা, হানাহানি, অন্ধকার থেকে আলোর পথ দেখাতে সাহায্য করে। মানসিক বিকাশ ঘটিয়ে ভবিষ্যত গড়ে তোলার প্রেরণা দেয়। তাছাড়া সাহিত্য চর্চার মধ্য দিয়ে কবি-সাহিত্যিকরা একে অপরের কাছে এসে সেতুবন্ধন তৈরি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host