শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম
মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ঝিনাইদহে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শৈলকুপায় স্কুল শিক্ষার্থীদের স্বপ্নের চিঠির বক্স উদ্বোধন রুশ হামলায় নিহত ৭৮: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ জেলেনস্কির একসঙ্গে ১২ বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

বিনম্র শ্রদ্ধাঞ্জলি হে বঙ্গমাতা – শামীমা আক্তার মুনমুন

শামীমা আক্তার মুনমুন
Update : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২, ৯:২৯ অপরাহ্ন

বিনম্র শ্রদ্ধাঞ্জলি হে বঙ্গমাতা – শামীমা আক্তার মুনমুন

সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান

দর্শন বিভাগ

ডা. আবুল হোসেন কলেজ, রাজবাড়ী

বিনম্র শ্রদ্ধাঞ্জলি হে বঙ্গমাতা

আমাদের অশ্রুসিক্ত অন্তরে যেন

পবিত্র কারবালা প্রান্তরের হাহাকার।

 

৮ আগস্ট হে বঙ্গমাতা আজ তোমার শুভজন্মদিন

১৯৩০ সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়

সুরভিত বাগানের বুকে ফুটেছিল এক টকটকে লাল গোলাপ

ঝলমলে কৈশোর পেরিয়ে সোনালী দিনের প্রতীক্ষায়

ভরপুর সংসারে সফল জীবন ছিল তোমার।

 

অথচ কত মর্মান্তিক ভয়ঙ্কর নৃশংসতার শিকার হয়ে

পঁচাত্তরের ১৫ আগস্টে রক্তস্রোতে  ভেসে গেলে অন্তিম যাত্রায়।

হায় মাতম হায় মাতম চারিধার।

বেইমান ঘাতক হানাদার রাজাকার আলবদর

আল সামসের  উত্তরসুরির বুলেটের আঘাতে

সপরিবারে শহিদ হয়েছিলে হে বঙ্গমাতা।

 

তোরা বঙ্গবন্ধুর পরিবারকে খুন করেছিস।

তোরা মুখোশধারী শয়তান

জাতির পিতার ঘনিষ্ঠ সেজেছিলি

তোরা সেদিন শিশু রাসেলকেও নিস্তার দিসনি।

 

বঙ্গমাতার কলিজা বিদীর্ণ করে সন্তানদের খুন করেছিলি

বিশ্বাসঘাতক নরপিশাচের দল

তোরা আজও আছিস বহুত কায়দাকানুন করে।

নব্য আওয়ামী লীগ সাজতে চাস তোরা

মুজিব কোট পরে ছদ্মবেশে বারবার চক্রান্ত করতে চাস তোরা।

 

ওরে বেহায়া নির্লজ্জের দল তোদের নষ্ট দুর্গন্ধ মুখে

জাতির পিতার পবিত্র সহধর্মিনী ও তাঁর সোনার সন্তানদের

নাম বন্দনা করে চলেছিস আজ।

তোরা দুর্নীতিবাজ, ঘুষখোর, চাটুকার মিথ্যুক,

সাপের চেয়ে ভয়ঙ্কর।

তোরা মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানদের ভয় পাস,

তোরা দেশ শত্রু রাজাকারের সন্তান,

২১ আগস্টে তাই তোরা  বঙ্গমাতার কন্যা শেখ হাসিনা

এবং তাঁর কর্মীদের উপর গ্রেনেড হামলা করিস।

ঘৃণিত তোরা, তোরা জাহান্নামের কীট,

তোরা দখলবাজ, লেবাসধারী,

জাতি তোদের চিনে নিয়েছে, তোরা যতই রং বদলাস,

মানুষ নামের কলঙ্ক তোরা।

তোদের জন্য কোনো করুনা অবশিষ্ট নেই আমাদের

থু থু তোদের চোখে মুখে

তোদের ক্ষমা নেই

অবশ্যই তোদের ক্ষমা নেই

সাজা তোদের হবেই।

তুমি ভেবোনা মাগো- হে বঙ্গমাতা

ইতিহাসের আস্তাকুঁড়েই শেষ ঠিকানা হবে ওদের।

তুমিই আমার মহান সাহস তাই নির্ভয় আমি,

আমি আজও নিরবচ্ছিন্ন মুক্তিযোদ্ধা

তোমাকে স্মরণকরি  বিনম্র শ্রদ্ধায় হে বঙ্গমাতা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host