মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, খাদ্য-বিশুদ্ধ পানির সংকট ৩টি নতুন উপজেলা ও ১টি থানা অনুমোদন খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান রাজধানীতে সিআইডির হাতে ছিনতাইকারী গ্রেফতার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

তুমি আছো হৃদয়ে-মোঃ মতিয়ার রহমান।

মোঃ মতিয়ার রহমান
Update : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ৯:৩৩ পূর্বাহ্ন

তুমি আছো হৃদয়ে
          -মোঃ মতিয়ার রহমান।
হাজার নয় লক্ষ নয়
কোটি জনতার মাঝে আমি চিৎকার করে বলবো
তুমি আমার,
তোমাকে ছাড়া আমি কিছুই ভাবি না।
আমি লাজ শরম ভয় বিসর্জন দিয়েছি
দু’চোখে কিছুই দেখিনা তোমাকে ছাড়া,
ভাবতে পারিনা লিখতে পারিনা তোমাকে ছাড়া,
কিচ্ছু বুঝতেও  চাইনা তোমাকে ছাড়া ।
আমি রক্ত দিয়ে লিখেছি তোমার নাম
তুমি আমার একাকিত্বের অশ্রুমোচন,
হাজার পাখির সুরে গেয়ে যাই তোমার গান
তুমি আমার প্রাণ আমার হৃদয়ের  দর্পণ।
তুমি আমার আকাশের ধ্রুবতারা
মধুর স্মৃতির আনন্দ কথা,
শীতার্ত দেহে  অগ্নিপ্রভার  উষ্ণতা
তুমি আমার  নেশাধরা নীল মত্ততা।
 আজো তোমার অনুভূতি
হৃদয়ে জাগিয়ে তোলে ঝংকার,
তুমি  স্নিগ্ধ জ্যোৎস্না
আমার বিস্ময়কর আবিষ্কার।
আমার ধ্যান ধারণায় তুমি
শয়ন ভোজন গোসলেও তুমি
তুমিই আমার সব
আমার স্বর্গ সুখের  অনুভব।
নিস্তেজ প্রাণের উত্তাপ তুমি
রক্তমাংসের স্পর্শ সুখভরা আলোড়ন,
আমার ছায়া সঙ্গী তুমি
তুমি আছো হৃদয়ে থাকবেও আজীবন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host