বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

আর কত? বকুল হক।

বকুল হক, বেনাপোল,যশোর
Update : শনিবার, ১৬ জুলাই, ২০২২, ৮:০৪ অপরাহ্ন

আর কত?
বকুল হক।
বলতে পারো আর কত?
আর কত নিষ্ঠুর অবহেলায়
আমার সোনালী সময়ের মৃত্যু হবে তোমার –
চঞ্চল রাঙা পায়ে,
সুধাময়ী স্বপ্ন ছোঁয়ার একটু কাছে!
গভীর উপত্যকা থেকে ভেসে আসা সকরুণ সুরের আবেশে
আমি খুঁজিছি তোমাকে।
অনন্ত প্রেমের মায়াবী আকর্ষণ
ঝিরিঝিরি সুরের পরতে পরতে,
আমায় ভাসিয়ে নিয়ে যায় দোলায়িত সমীরণ
আকাশ ডানায় ভর করে।
আর কত বিষন্ন ব্যাকুল অপেক্ষায় জ্বলতে জ্বলতে ফিকে হয়ে আসবে তোমার কেশের সেই অতি চেনা মদিরা ঘ্রাণ? হারাবে সুস্মিত মুখের মসৃণ পেলব
সজীবতা, ঠোঁট, চিবুক, ললাট ভুরু মদিরাক্ষীর
আবেদন হারাবে আর কত অপেক্ষায়।
তিক্তহীন অতৃপ্ত প্রতিক্ষার প্রায়শ্চিত্তে
প্রতিটি রাত প্রতারিত হয় অপ্রাপ্তির গ্লানিতে।
অপেক্ষার কষ্ট জড়ানো ইচ্ছে ঘুড়ি তবু উড়তে থাক, হয়তো আমি গুমরে গুমরে গাইতে থাকবো কোনো বিরহের গান,
শুনবো প্রতিক্ষার ফুপিয়ে ফুপিয়ে কান্নার গুমরানি সুর।
তোমার কপালের ভাঁজে লুকিয়ে থাকা ভালোবাসা যেদিন প্রথম
উঁকি মেরে আছড়ে পড়েছিল
আমার ভালোলাগার চোখে; সেদিনই প্রথম আছাড় খেয়ে আজো চেয়ে আছি প্রতিক্ষার
অবসরে প্রত্যাশিত প্রান্তে।
আর. …কত? কতদিন এভাবে? আমি তো আছি জেনো
অনন্তকাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host