বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ঝিনাইদহে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শৈলকুপায় স্কুল শিক্ষার্থীদের স্বপ্নের চিঠির বক্স উদ্বোধন রুশ হামলায় নিহত ৭৮: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ জেলেনস্কির একসঙ্গে ১২ বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

জলের স্বপ্ন মহীতোষ গায়েন

মহীতোষ গায়েন
Update : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২, ১২:৩১ অপরাহ্ন

জলের স্বপ্ন
মহীতোষ গায়েন
জল চাই,বিচ্ছেদ চাই না;
পুরানো বিবাদ মুছে ফেল,
নীল আকাশে ডানা মেলে দিয়ে
পাখিরা বাসায় ফেরে প্রেমে,অপ্রেমে।
সারাদিন মুখ লুকিয়েছি অসুখে,
জানি না কতটা আস্থা অর্জন করেছি,
তবে প্রতিদানে প্রতিজ্ঞাবদ্ধ…
পরীক্ষা নিলেই বোঝা যাবে সারবত্তা।
জল চাই,জল দাও…
জলের স্বপ্ন দেখতে দেখতে
কোনদিন আকাশে মিশে যাব,
হয়তো মাটিতে,দিশাহীন এ পথচলা।
কি আছে জলে অথবা জীবনে;
প্রতিদান,প্রতিরোধ অথবা শাশ্বত অমৃত?
নাকি অবিশ্বাস,অপ্রেমের জীবাষ্ম?
সবাই জাতিস্মর অথচ নির্বাক ব্রক্ষ্ম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host