সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে-প্রধানমন্ত্রী সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে জামায়াত- রাশেদ খাঁন লালমনিরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

কবিতার বাড়ি -(২) মহীতোষ গায়েন 

মহীতোষ গায়েন 
Update : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩, ১:০৫ অপরাহ্ন

কবিতার বাড়ি -(২)
মহীতোষ গায়েন

এখন থেকে নতুন আস্তানায় চলে এসেছি

এখানে সবুজে ঘেরা, বাহারি পাখিরা সকালে
বিকেলে এসে দেখা করে করে,মনের কথা বলে
গভীর রাতে জোৎসনাআলোয় ভাসে কীর্তনের সুর।
নতুন বাড়িটার নাম রেখেছি কবিতার বাড়ি,
সন্ধ্যার বাতাসে ছডায় বকুল ফুলের গন্ধ…
নীল পাখি,লাল পাখি,সবুজ পাখি,হলুদ পাখিরা
বসে বকুল গাছে,ছাতিম গাছে,নারকেল গাছে।
মিটিং হয়,তাদের মধ্যে কেউ নেতা,কেউ কর্মী
যে যার নিজের কথা বলে,মতামত দেয়,ভবিষ্যৎ ছকে,
আমাদের তাতে অসুবিধা হয় না,বিব্রত হই না,কারণ
তারা মুক্তির কথা ,প্রেমের কথা,সুখ,শান্তির কথা বলে।
কবিতার বাড়িতে জীবন আছে,তাকে তাকে সজ্জিত
সব সাহিত্য, সংস্কৃতি, সঙ্গীত,ইতিহাস,ভূগোল,দর্শন,
সবই এক একটি কবিতার বই;সমাজ,সভ্যতা,জীবনের,
এসো,কবিতার বাড়িতে,নন্দনতত্বের আলোচনায় বসা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host