বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার সংসদ বাদ দিয়ে লংমার্চের নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী মহেশপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে বাবা নিহত হরিণাকুণ্ডুতে আগাম শিম চাষে লাভবান হচ্ছেন চাষিরা বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

সংসার ও তুমি-আলমগীর কবীর হৃদয়

আলমগীর কবীর হৃদয়
Update : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২, ৯:১৯ পূর্বাহ্ন

সংসার ও তুমি
                    আলমগীর কবীর হৃদয়
তুমি থাকলেই সব ঠিকঠাক
যেমন ধরো বিছানার চাদর নুনের কৌটা
ঘুম থেকে উঠেই গরম চা
থালা বাটি প্লেট গ্লাস এমনকি টুথপেষ্ট টা
তুমি না থাকলেই সব এলোমেলো
যেমন ধরো সকালে উঠা তিনবেলা খাওয়া
হাঁড়ি পাতিলে যেন ছড়াছড়ি ঘরময় করে খেলা
তুমি থাকলে বাজারটাও সহজে হয়
না থাকলেই গন্ডগোল যতো
ফ্রিজে আছে যেটা, সেটাও পাওয়া দুস্কর
তুমি থাকলে ভর্তা ভাত ডিম ভাজি
মন চাইলেই সামনে হাজির
মাসের গ্যাস বিল বিদ্যুৎ বিল টাইম মতো বলা
সন্তানের কখন কি লাগবে সমাধা করা
না থাকলে পেঁয়াজ মরিচ খুঁজে কাটতেই
একবেলা শেষ চোখে নাকে পানি
সংসার মানে তুমি, তুমিই ঠিক মানানসই
আমি মানে সংসার অথৈজল অদক্ষ নাবিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host