শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাদারীপুরের টেকেরহাটে প্রাইভেট হসপিটালের উদ্বোধন ঝিনাইদহে আ’লীগের মিছিলের ঘটনায় শেখ হাসিনাসহ ৫২ জনের নামে মামলা, গ্রেপ্তার-৫ প্রায় ১০০ শতাংশ ভোট পেয়ে রমজান কাদিরভের বিজয় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের সেই বিউটি হলেন জেলার শ্রেষ্ঠ শিক্ষক হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে-প্রধানমন্ত্রী সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে জামায়াত- রাশেদ খাঁন লালমনিরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

রাজৈরে টাকা ছিনতাইয়ের ঘটনার মূলহোতা গ্রেফতার

সুজন হোসেন রিফাত, মাদারীপুর প্রতিনিধি
Update : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ১:২৬ অপরাহ্ন

সুজন হোসেন রিফাত রাজৈর প্রতিনিধি মাদারীপুর : মাদারীপুরের রাজৈরে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে গ্রাহকের টাকা ছিনতাইয়ের ঘটনার মূলহোতা মিজানুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে র‌্যাব-পুলিশ পরিচয়ে ব্যাংকের ভেতরে ও বাইরে বসে এই কার্যক্রম চালানো আরো ৬ সদস্যের নাম পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী। বাচ্চুকে গ্রেফতারের পর (২৭ সেপ্টেম্বর)  বুধবার দুপুরে মাদারীপুর জেলা পুলিশের  কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মাসুদ আলম খান। এদিকে আন্তঃজেলা ইজিবাইক চোরচক্রের নারীসহ সদস্যসহ ৫ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
পুলিশ সুপার জানান, মাদারীপুরের রাজৈরের টেকেরহাট বন্দরের বিভিন্ন ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে গ্রাহকের টাকা ছিনতাই করে চক্রটি। র‌্যাব-পুলিশ পরিচয়ে প্রথমে প্রাইভেটকারে তোলা হয় গ্রাহককে। পরে টাকা নিয়ে হাত-পা ও মুখ বেঁধে মহাসড়কে গ্রাহককে ফেলে রাখা হয়। গত ১৩ আগস্ট ইশিবপুরের আল মুমিন মোল্লার কাছ থেকে ১২ লাখ টাকা ছিনিয়ে নেয়ার পর তদন্তে নামে পুলিশ। বাচ্চুকে বরিশালের উজিরপুরের মালিকান্দা গ্রামের নিজবাড়ি  থেকে গ্রেফতারের পর পুলিশের কাছে পুরো ঘটনার ভয়ংকর তথ্য দেয় সে। গ্রেফতার বাচ্চু দীর্ঘদিন ধরে এমন অপরাধের সাথে জড়িত। বিভিন্ন মামলায় গ্রেফতারের জামিনে বেরিয়ে এসে আবারো একই কাজ করছে বার বার। তার বিরুদ্ধে রয়েছে ডজনখানেক মামলা। এদিকে যাত্রীবেশে চালককে চেতনানাশক খাইয়ে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় নারীসহ ৫ জনকে ফরিদপুরের ভাঙ্গা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয় দুটি ইজিবাইক ও মালামাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host