বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে-প্রধানমন্ত্রী সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে জামায়াত- রাশেদ খাঁন লালমনিরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

বাগেরহাটে গাছ চাপায় প্রবাসীর মৃত্যু

Reporter Name
Update : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩, ৯:৫৪ অপরাহ্ন

খুলনা প্রতিনিধি।। বাগেরহাটের শরণখোলায় গাছচাপায় কাতার প্রবাসী জাফর হাওলাদারের (৪৫) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৪ জুলাই) দুপুরের দিকে উপজেলার উত্তর কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাফর ওই উপজেলার কদমতলা গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তিনি কাতার থেকে তিনমাস আগে বাড়িতে বেড়াতে এসেছিলেন।
স্থানীয়রা জানান, দুপুরে জাফর পাশের বাড়ির একটি চাম্বল গাছ কেটে দিতে যান। গাছ কাটার শেষ পর্যায়ে দড়ি দিয়ে টান দিলে মুহূর্তেই তিনি গাছটির নিচে চাপা পড়েন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইশরাত জাহান বলেন, নিহত ব্যক্তির মাথায় গুরুতর আঘাতে মগজ বের হয়ে যাওয়ায় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host