রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
মাদারীপুরের টেকেরহাটে প্রাইভেট হসপিটালের উদ্বোধন ঝিনাইদহে আ’লীগের মিছিলের ঘটনায় শেখ হাসিনাসহ ৫২ জনের নামে মামলা, গ্রেপ্তার-৫ প্রায় ১০০ শতাংশ ভোট পেয়ে রমজান কাদিরভের বিজয় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের সেই বিউটি হলেন জেলার শ্রেষ্ঠ শিক্ষক হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে-প্রধানমন্ত্রী সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে জামায়াত- রাশেদ খাঁন লালমনিরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

কয়রায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরী করায় ২০ হাজার টাকা জরিমানা

এস,এম এ রউফ,কয়রা,খুলনা প্রতিনিধি
Update : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩, ৫:৪৭ অপরাহ্ন

কয়রা(খুলনা)প্রতিনিধি : খুলনার কয়রায় অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও অবৈধ পরিক্রিয়াজাতকরণ করায় সাগরিকা হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১২ নভেম্বর) সকালে উপজেলার আমাদী ইউনিয়নের শুড়িখালি বাজারে এ অভিযান চালানো হয়।
আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম তারিক উজ জামান।
অভিযানে থানা পুলিশ সহযোগিতা করেছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রোববার সকালে শুড়িখালি বাজারে সাগরিকা হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডারে অস্বাস্থ্যকর,  নোংরা পরিবেশে মিষ্টিসহ অন্যান্য পণ্য তৈরি ও অবৈধ পরিক্রিয়াজাতকরণ করতে দেখা গেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম তারিক উজ জামান ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করেন।
জরিমানার বিষয়টি নিশ্চিত করে কয়রা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম তারিক উজ জামান বলেন, ‘ সাগরিকা হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি জাতীয় খাদ্য তৈরি ও   একমাস আগে তৈরী করা ফ্রিজ ভর্তি দধি  পাওয়া যায়। প্রতিষ্ঠানটিকে মানসম্মত পরিবেশ ছাড়া মিষ্টি জাতীয় খাদ্য সামগ্রী উৎপাদন ও  অবৈধ পরিক্রিয়াজাতকরণ বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host