সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
মাদারীপুরের টেকেরহাটে প্রাইভেট হসপিটালের উদ্বোধন ঝিনাইদহে আ’লীগের মিছিলের ঘটনায় শেখ হাসিনাসহ ৫২ জনের নামে মামলা, গ্রেপ্তার-৫ প্রায় ১০০ শতাংশ ভোট পেয়ে রমজান কাদিরভের বিজয় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের সেই বিউটি হলেন জেলার শ্রেষ্ঠ শিক্ষক হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে-প্রধানমন্ত্রী সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে জামায়াত- রাশেদ খাঁন লালমনিরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ঔচিত্যবোধ -ত প ন রা য়

ত প ন রা য়
Update : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩, ৭:১০ অপরাহ্ন

ঔচিত্যবোধ
ত প ন রা য়
আমাকে ঔচিত্যবোধ তুমি কীভাবে শেখাবে?
যখন বোধ বাঁধা পড়ে কোনোখানে,
স্ববিরোধিতার যাতনাগুলো
নিয়ত দগ্ধ করে আমাকে,
এই ঊষরকালে মায়াবী পেলবতা নেই,
ত্যাগ নেই, প্রথাবদ্ধতার অজুহাতে।
বয়সীরা দীর্ঘ নয়– কেবল খর্বকায়,
উহ্ কী দুঃসহ উষ্ণতা
চারিদিকে, প্রথাগত পরিসরে,
বিবেকের নৈঃশব্দ জাগরণে,
ঈর্ষার চেরা জিহ্বা
নগ্ন শিশ্নের মতো কদর্য
লজ্জার খোলস ছেড়ে বেরিয়ে আসা
বন্যপ্রাণীর জীবাশ্ম।
তবু এই পরিসরহীন সীমানায়
স্নাত হই, সমঝোতার গ্লানি পান করি আকণ্ঠ
উপদেশের বিছানো আঙিনায়
এখনো শব্দগুলো কুরে খাই
বুভুক্ষুর মতো।
তপন রায়,অধ্যাপক, বাংলা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host