শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

মাদারীপুরে বিষাক্ত সাপের কামড়ে কবিরাজের মৃত্যু

সুজন হোসেন রিফাত, মাদারীপুর প্রতিনিধি
Update : শুক্রবার, ৩০ জুন, ২০২৩, ৬:৫৮ পূর্বাহ্ন

সুজন হোসেন রিফাত  মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে বিষাক্ত সাপের কামড়ে এক কবিরাজের মৃত্যু হয়েছে।( ২৩ জুন)  শুক্রবার দুপুর সাড়ে তিনটার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মো. আলী আকবর মাদারীপুরের কালকিনির দক্ষিন রমজানপুরের মৃত সৈয়দ সরদারের ছেলে।
স্থানীয়রা জানায়, নিজবাড়িতে দীর্ঘদিন ধরে সাপ পালন করে আসছেন কবিরাজ মো. আলী আকবর। শুক্রবার দুপুরে গোয়ালঘরে থাকা একটি বিষাক্ত সাপকে খাবার দেয় সে। একপর্যায়ে ওই সাপটি কবিরাজ আলী আকবরকে কামড় দেয়। এতে অসুস্থ হয়ে পড়লে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে বরিশাল মেডিকেলে নিয়ে যায় পরিবারের সদস্যরা। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, নিহত কবিরাজ দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন রোগে আক্রান্ত মানুষকে ঝাঁড়-ফু দিয়ে রোগ সারাতেন বলে জানা গেছে। আলী আকবরের মৃত্যুর খবর পাওয়ার পর তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host