শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম
দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার সংসদ বাদ দিয়ে লংমার্চের নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী মহেশপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে বাবা নিহত হরিণাকুণ্ডুতে আগাম শিম চাষে লাভবান হচ্ছেন চাষিরা বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ফরিদপুরের মধুখালীতে ৮ বছরের শিশু ছাত্রকে পিটিয়ে হত্যা

পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধি
Update : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ২:৩৮ অপরাহ্ন

পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধি:  ফরিদপুর জেলার মধুখালী উপজেলার পৌরসভাস্হ পূর্ব গাড়াখোলা মোহাম্মদিয়া আছিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী ইমান আলী( ৮),পিতা- হৃদয় মোল্লা, সাং-সমসকান্দি, ইউপি- নওপাড়া, থানা মধুখালী, জেলা ফরিদপুর কে উক্ত মাদ্রাসার মক্তব বিভাগের শিক্ষক হেদায়েতুল্লাহ (২৬), পিতা- মহসিন মিয়া, সাং- পিরের চর,থানা-মোহনগঞ্জ, জেলা- নেত্রকোনা ভিকটিমকে গলা টিপে ধরলে সে ঘটনাস্থলেই মারা যায়।ঘটনাটি দেখে ফেললে উক্ত বিভাগের ছাত্র হোসাইন(১২), পিতা- অজ্ঞাত, মাতা আন্না খাতুন, সাং- ভূষনা লক্ষনদিয়া, থানা- মধুখালী, জেলা ফরিদপুর কে সঙ্গে নিয়ে অভিযুক্ত শিক্ষক হেদায়েতুল্লাহ বাস যোগে পলায়নের প্রাক্কালে সংবাদ পেয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় ফোর্স সহ তাকে উপজেলার মাঝকান্দি নামক স্থান থেকে গ্রেফতার করে।
বর্তমানে অভিযুক্ত শিক্ষক হেদায়েতুল্লাহ মধুখালী থানা পুলিশের হেফাজতে রয়েছে এবং এস আই মাসুদ রানা লাশের  সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। লাশ থানা হেফাজতে আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।জানা যায়, পূর্ব গাড়াখোলা মোহাম্মদিয়া আছিয়া মাদ্রাসা ও এতিমখানায় এক সপ্তাহ আগে হেদায়েতুল্লাহ শিক্ষক হিসেবে নিয়োগ পায়। নিয়োগের পর থেকেই শিক্ষক হেদায়েতুল্লাহর আচার আচরণ  উগ্রপ্রকৃতির ছিল এবং ছাত্রদের বিভিন্নভাবে নির্যাতন করতো বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host