শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ফরিদপুরে ওষুধ সিন্ডিকেটের অবসান, কমিশন পাবে ক্রেতারাও

সনতচক্রবর্ত্তী, ফরিদপুর
Update : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ১১:০৫ পূর্বাহ্ন

সনতচক্রবর্ত্তী: অবশেষে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) ফরিদপুর জেলা শাখা কর্তৃক ওষুধের দাম সর্বোচ্চ খুচরা মূল্যে বিক্রি করতে ফার্মেসি মালিকদের বাধ্য করা এবং চলতি বছরের গত ফেব্রুয়ারি থেকে সব ফার্মেসি মালিককে এমআরপি মূল্যে ওষুধ বিক্রি করার জন্য সমিতির পক্ষ থেকে অলিখিত কঠোর নির্দেশনা জারি করার বিষয়ে সরে এসেছে সমিতিটি। এখন থেকে দোকানিরা কমিশন রেটে অথবা এমআরপি মূল্যের থেকে ছাড় দিয়ে ওষুধ বিক্রি করতে পারবেন।
বুধবার (২৪ মে) বিকেল ৩টার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন, জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতারা ও ওষুধ সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান করা সংগঠনগুলোর সঙ্গে যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, এখন থেকে ওষুধ বিক্রেতারা আগের মতো ক্রেতার কাছে থেকে কিছু টাকা কম রাখা বা কমিশন দিতে পারবেন।
এতে বিসিডিএস সমিতির পক্ষ থেকে কোনো ধরনের বাধা দেওয়া হবে না।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবীরের সভাপতিত্বে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর ফরিদপুরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ, ফরিদপুর চেম্বার অ্যান্ড কমার্সের পরিচালক ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম চৌধুরী, ফরিদপুর জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মাজহারুল ইসলাম, সহ-সভাপতি মো. রনি ইসলাম, ফরিদপুর বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলী হাসান বনি, বাতিঘর ফরিদপুরের পরিচালক ইঞ্জিনিয়ার আলী আহমেদ পারভেজ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ফরিদপুরের সাধারণ সম্পাদক রুম্মন চৌধুরী, ব্লাড ব্যাংক ফরিদপুরের সভাপতি খায়রুল ইসলাম রোমান উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host