শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে ফরিদপুরে মামলা

সনতচক্রবর্ত্তী, ফরিদপুর
Update : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ৬:৫৬ অপরাহ্ন

সনতচক্রবর্ত্তীঃ রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের (৬৫) বিরুদ্ধে ফরিদপুরে মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) দুপুর ১২টার দিকে ফরিদপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে মামলাটি করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। মামলাটি আমলে নিয়ে তা এফআইআরের জন্য কোতোয়ালি থানাকে নির্দেশ দেন আদালতের বিচারক তরুণ বাছার।
দুপুরে ফরিদপুর কোর্টের পরিদর্শক আবুল খায়ের মামলার বিষয়টি  নিশ্চিত করেছেন। মামলাটি দায়েরের সময় জেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মামলায় উল্লেখ করা হয়, বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকির ফলে তার জীবনহানির আশঙ্কা আছে। আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী বর্তমানে আতঙ্কের মধ্যে আছে। এছাড়া বিভিন্ন মাধ্যমে বিএনপি নেতার বক্তব্য প্রচার হওয়ায় ২০ কোটি টাকার মানহানি হয়েছে।
এ বিষয়ে মামলার বাদী আওয়ামী লীগ নেতা শামীম হক  বলেন, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির পর সারা বাংলাদেশে স্বতঃস্ফূর্তভাবে বিক্ষুব্ধ মানুষ হুমকিদাতার বিচার চাচ্ছে। প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা, মেরে ফেলে ও কবরস্থানে পাঠানোর হুমকি জাতিসহ বিশ্ববিবেক মানে না।
তিনি আরও বলেন, এজন্য আমরা আইনের দ্বারস্থ হয়ে বিচার চেয়েছি। আশা করছি আদালতে সুষ্ঠু বিচার পাবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host