শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ঘূর্ণিঝড় মোখা: ফরিদপুরে পুলিশের ২৫ সদস্যের কুইক রেসপন্স টিম

সনতচক্রবর্ত্তী, ফরিদপুর
Update : রবিবার, ১৪ মে, ২০২৩, ৬:৩৩ অপরাহ্ন

সনতচক্রবর্ত্তী: ঘূর্ণিঝড় মোখা’য় ক্ষয়ক্ষতি কমাতে ও ঘূর্ণিঝড়ে দুর্যোগকালীন জরুরি সহায়তার জন্য ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে ২৫ সদস্য বিশিষ্ট একটি ‘কুইক রেসপন্স টিম’ গঠন করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড়ের সময়ে যেকোনো প্রয়োজনে জরুরি সংবাদ পাওয়া মাত্রই এ টিমের সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে মানুষের পাশে দাঁড়াবে।
সঙ্গে যেকোনো প্রয়োজনে জনসাধারণকে সহযোগিতা করবে।
এ টিমের সদস্য ফরিদপুর পুলিশ লাইন্সের আরও-১ (এসআই) মো. আনোয়ার হোসেন  বলেন, জেলা পুলিশ সুপারের সার্বিক নির্দেশনার আলোকে ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় ও জনসাধারণের উপকারের জন্য এ টিম সব ধরনের সহযোগিতার জন্যে প্রস্তুত রয়েছে।
ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান  বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে ও মানুষের জরুরি সহযোগিতার জন্য ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে একটি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। এছাড়া জেলার প্রতিটি থানাতেও পুলিশের পক্ষ থেকে ১০ সদস্যবিশিষ্ট কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host