শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

বোয়ালমারীতে অসহায় ও দুঃস্থদের মাঝে সেবা সংঘের ঈদ উপহার বিতরণ

সনতচক্রবর্ত্তী, ফরিদপুর
Update : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ১:১৬ অপরাহ্ন

সনতচক্রবর্ত্তী: ফরিদপুরের বোয়ালমারীতে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে  সেবা সংঘ নামে একটি সামাজিক  সংগঠন।
বৃহস্পতিবার  (২০ এপ্রিল) সকাল ৭.৩০টায় ময়না ইউনিয়ন হাটখোলা বাজারে নিজস্ব অর্থায়নে দুই শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করে সংগঠনটি। ঈদ উপহারের মধ্যে ছিল সেমাই, চিনি,গুরা দুধ, কিচমিচ, লবণ।
ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন ‘সেবা সংঘ আহবায়ক মৃধা তারিকুল ইসলাম, সমাজ সেবক মোঃ বাদশা সেখ,মোঃ আক্কাস আলী সেখ, মোঃ ইসহাক মিয়া,আকরাম প্ররামানিক, সংগঠনে সদস্য মাজারুল ইসলাম রাজু,সাজেদুল হক রিয়াজ,তারিকুল আলম রানা,সোহাগ শিকদার, নাঈম মোল্লা, জাহিদ মোল্লা, গোলাম রসুল প্রমুখ।
সেবা সংঘের আহবায়ক মৃধা তারিকুল ইসলাম  বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পেরে ‘সেবা সংঘের সদস্যরা আনন্দিত। ভবিষ্যতেও আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ এ ধরনের সামাজিক কর্মকান্ড অব্যাহত রাখবো। সেই সাথে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও হতদরিদ্র মানুষের সাহায্যে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে মোহাম্মদ বাদশা সেখ বলেন, সকলের সাথে ঈদের আনন্দকে ভাগাভাগি করতেই তাদের এ ঈদ সামগ্রী বিতরণ,ঈদে অনেক অসহায় মানুষ ভালো খাবার খেতে পায় না। তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। বিশেষ করে প্রত্যেক সামর্থবান ব্যক্তির অসহাদের পাশে দাঁড়ানো উচিত। আমরাও চেষ্টা করেছি আমার ওয়ার্ডের মানুষের পাশে দাঁড়াতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host