শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার সংসদ বাদ দিয়ে লংমার্চের নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী মহেশপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে বাবা নিহত হরিণাকুণ্ডুতে আগাম শিম চাষে লাভবান হচ্ছেন চাষিরা বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

এফবিসিসিআই বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের এক কোটি টাকা দেয়ার ঘোষণা

Reporter Name
Update : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩, ৫:৪১ অপরাহ্ন

বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ১ কোটি টাকা অনুদান দেয়ার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। আজ দুপুরে বঙ্গবাজারে পুড়ে যাওয়া মার্কেট পরিদর্শন শেষে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি জসিম উদ্দিন। তিনি বলেন, আমি দেশের বাইরে ছিলাম। সকালে ওমরা শেষ করে দেশে আসলাম। আমাদের সংগঠনের সহ-সভাপতি এর আগেও এখানে এসেছেন। এই ঘটনা ব্যবসায়ীদের জন্য খুবই দুঃখজনক। এখানকার ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ব্যবসা করে এ রোজার মাসে।
তিনি বলেন, এই মার্কেটটির একটা স্থায়ী সমাধান দরকার। এই জন্য দোকান মালিক সমিতিকে আহ্বান জানাই এটার একটি ব্যবস্থা করার জন্য। প্রয়োজনে এফবিসিসিআই তাদের পাশে থাকবে। এফবিসিসিআই সভাপতি আরও বলেন, সকল ব্যবসায়ীদের আহ্বান জানাব তাদের পাশে দাঁড়ানোর জন্য। ব্যবসায়ীরা পাশে দাঁড়ালে সাধারণ মানুষও তাদের পাশে দাঁড়াবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host