মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে-প্রধানমন্ত্রী সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে জামায়াত- রাশেদ খাঁন লালমনিরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ঝিনাইদহের কালীগঞ্জে ইটভাটার মাটির ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ৬:৩৮ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ২৪ ঘন্টা পার না হতেই ঝিনাইদহের কালীগঞ্জে সড়কে ঝরলো আর এক স্কুল ছাত্রের প্রাণ। উপজেলার সুবর্ণসারা এলাকায় ইটভাটার মাটি ভর্তি ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তারিকুজ্জামান তারিক (১৫) নামে ৯ম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে নিহতের চাচা স্কুল শিক্ষক মাহবুবুর রহমান। আহত শিক্ষক মাহবুবুর রহমানকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত তারিকুজ্জামান তারিক কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের সুবর্ণাসরা গ্রামের মৃত মিন্টু বিশ^াসের ছেলে ও সুবর্ণসারা এম এ জে এল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকাল ১০ টার দিকে বাড়ি থেকে স্কুল শিক্ষক মাহবুবুর রহমান ও তার ভাইপো তারিকুজ্জামান তারিক মোটরসাইকেল যোগে বারোবাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সুবর্ণসারা শশ্মানঘাট এলাকায় পৌঁছালে ভাই ভাই ব্রিকসের মাটি বোঝাই ট্রাকটি তাদের চাপা দেয়। এ সময় তারিকুজ্জামান তারিকের মাথা পিষ্ট করে চলে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় স্কুলছাত্র তারিকের। এতে স্কুল শিক্ষক মাহবুবুর রহমানও গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যায়।
সুবর্ণসারা পুলিশ ফাঁড়ির এসআই মহিদুল ইসলাম জানান, ইটভাটার মাটি বোঝাই ট্রাক চাপায় স্কুলছাত্র তারিকের মৃত্যু হয়েছে। এ সময় তার চাচা স্কুল শিক্ষক আহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ যে, একদিন আগে গত ২৪ মার্চ শুক্রবার উপজেলার চাপাতলা নামক স্থানে বাস খাদে পড়ে ইব্রাহীম হোসেন নামে এক যুবক নিহত হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host