বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

কুড়িগ্রামের উলিপুরে ২শ ৬৭ বোতল ফেনসিডিল সহ মাদক কারবারি আটক

হাফিজ সেলিম, কুড়্রিগ্রাম
Update : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৭:৪০ অপরাহ্ন

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের  উলিপুরে ২শ ৬৭ বোতল ফেনসিডিল সহ শামীম রহমান (২৪) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। পুলিশ গোপন সুত্রে জানতে পারে জেলা শহর থেকে ঢাকা টু চিলমারী গামী নাইট কোচ বাসে মাদকের একটি চালান যাচ্ছে।এ সংবাদের ভিত্তিতে আজ বুধবার সকাল ৯টা ১৫ মিনিটের সময় উলিপুর থানার এসআই (নিঃ) গোলক চন্দ্র বর্মণ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ উলিপুর উপজেলার গুনাইগাছ মোড়ে অবস্থান নেয়। ঢাকা টু চিলমারী গামী নাইট কোচ বাস থেকে নেমে ওই মাদক কারবারি ফেনসিডিলসহ তিনটি ব্যাগ নিচে নামিয়ে দোকানে পান খাওয়ার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা  করলে পুলিশ তাকে আটক করে।তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ২শ ৬৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। ওই মাদক কারবারি জেলার ফুলবাড়ী উপজেলার মধ্যকুটি চন্দ্র খানা গ্রামের সেকেন্দার বাদশার পুত্র বলে জানা গেছে ।
তার বিরুদ্ধে  এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)সারণির ১০(গ)/৪১.ধারায় উলিপুর থানায় মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host