শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, খাদ্য-বিশুদ্ধ পানির সংকট ৩টি নতুন উপজেলা ও ১টি থানা অনুমোদন খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান রাজধানীতে সিআইডির হাতে ছিনতাইকারী গ্রেফতার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

রাজৈরের টেকেরহাটে ময়লায় ভরাট হচ্ছে কুমার নদ, নদের পানি হচ্ছে দুষণ

সুজন হোসেন রিফাত, মাদারীপুর প্রতিনিধি
Update : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ৯:২৪ পূর্বাহ্ন

সুজন হোসেন রিফাত রাজৈর প্রতিনিধি মাদারীপুর: মাদারীপুরের রাজৈর পৌরসভার টেকেরহাট বন্দরের  আবাসিক এলাকার ময়লা আবর্জনা ফেলা হচ্ছে কুমার নদে ।ফলে পলিথিন  ও অন্যান্য  আবর্জনায় ভরাট হয়ে যাচ্ছে  নদী  এবং দুষিত  হচ্ছে পানি । ক্ষতিগ্রস্থ হচ্ছে নদের জীব বৈচিত্র।
সরেজমিন  ঘুরে দেখা যায় , পৌরসভার পরিচ্ছন্ন  কর্মীরা ঠেলা গাড়িতে  করে ময়লা নিয়ে টেকেরহাট হ্যামিলটন সেতুর  ব
 পূর্ব পার্শ্বে নদীতে ফেলছেন এ ময়লা , এতে যেমন  নদের অনেক অংশ ভরাট হচ্ছে, তেমনি দূষিত হচ্ছে নদের পানি ও নদের পানির জীব। খোঁজ নিয়ে যানা যায় , টেকের হাট বন্দরে  অবস্থিত প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনিস্টিক  সেন্টারের বর্জ ময়লাও রাতের আধারে ব্রীজের উপর থেকে নদীতে ফেলা হয় । টেকের হাট বন্দরে সাপ্লাই পানি না থাকায়  বন্দরবাসী রান্না ও গোসলে এ নদীর পানি ব্যাবহার করেন কিন্তু ময়লা আবর্জনায় ফেলার কারনে পানি দুষিত হয়ে যাচ্ছে । টেকেরহাটের  বাসিন্দা নজরুল ইসলাম বলেন , আগে নদীর পানি যেভাবে ছিল ময়লা ফেলার কারনে পানির রং পরিবর্তন হয়ে যাচ্ছে ।এখানে গোসল করতে ঘৃণা লাগে।
বিশ্ব পরিবেশ  ও মানবাধিকার সংরক্ষণ সংস্থার মাদারীপুর জেলা কমিটির সহ- সভাপতি পান্নু হাওলাদার বলেন টেকের হাট বাজারের ড্রেন থেকেও নদীতে ও ময়লা যাচ্ছে,  এছাডা পলিথিনসহ ময়লা আবর্জনা ফেলায় নদী ভরাট ও পানি দুষিত হচ্ছে । আমরা পৌর কর্তৃপক্ষকে এ কাজ বন্ধ করার আহবান জানাই ।
স্থানীয় দোকানদার নূরু মহাজন জানায় পৌর সভার ময়লা এখানে ফেলা হচ্ছে প্রতিনিয়ত।
 পরিচ্ছন্ন কর্মী মঙ্গল জানায়, পৌর কর্তৃপক্ষ ও হাট কমিটি নদীর পাড়ে ফেলতে বলেছেন তাই  ময়লা ফেলার জায়গা থাকায়   নদীতেই ময়লা ফেলাই।
এ ব্যাপারে রাজৈর  পৌরসভার  মেয়র নাজমা রশিদ বলেন, পৌরসভার ময়লা ফেলার জন্য অন্যত্র জায়গা দেখা হচ্ছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host