বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

দোলপূজায় রং ছিটাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্য

Reporter Name
Update : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, ৭:১৩ অপরাহ্ন

খুলনা প্রতিনিধি।। দোলপূজায় রং ছিটাতে গিয়ে নসিমন থেকে ছিটকে পড়ে অঙ্কুশ মণ্ডল (৯) বছরের এক স্কুল ছাত্রের করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে ডুমুরিয়া উপজেলার কৃষ্ণনগর গ্রামে।
এলাকাবাসী জানায়; দোলপূজা উপলক্ষ্যে উপজেলার কৃষ্ণনগর গ্রামে অংকুশ মণ্ডলসহ কিছু তরুণ ও শিশু একটি ইঞ্জিনভ্যানে রং ছিটাচ্ছিল। তারা কৃষ্ণনগর নিমতলা থেকে বিশ্বাস পাড়ার দিকে যাচ্ছিল। এমন সময় অংকুশ ঐ ইঞ্জিন ভ্যান থেকে ছিটকে পড়ে মারাত্মক আহত হয়। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে অংকুশ মারা যায়। অংকুশ ডিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র এবং ঐ গ্রামের লিটন মণ্ডলের ছেলে। অংকুশের মৃত্যুর খবরে তার বাড়িতে ছুটে যান ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ। কৃষ্ণনগর গ্রামের তারক মণ্ডল জানান; অংকুশ মণ্ডল ডিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host