সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে-প্রধানমন্ত্রী সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে জামায়াত- রাশেদ খাঁন লালমনিরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

রাজৈরে সাজাপ্রাপ্ত আসামি ডাকাত কুট্টি গ্রেফতার

সুজন হোসেন রিফাত ,মাদারীপুর প্রতিনিধি
Update : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩, ৭:২৯ অপরাহ্ন

সুজন হোসেন রিফাত ,মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের রাজৈর থেকে ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক  আসামি ডাকাত এমদাদুল হক ওরফে কুট্টিকে (৪৮) গ্রেফতার করেছে রাজৈর থানা পুলিশ। রাজৈর থানার অফিসার ইনচার্জ কতৃক এক প্রেস নোটের  মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ।
(২৭ ফেব্রুয়ারি) সোমবার   উপজেলার সুতারকান্দি বাজিতপুর শাফিয়া শরীফ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয় পলাতক  আসামিকে । পলাতক এ আসামি একই এলাকার   সাহেব আলী ফকিরের ছেলে।
রাজৈর থানা কতৃপক্ষ জানায় , ঢাকার ধানমন্ডি থানার মামলা নং ৪৪(২) ১৯৯৬, ধারা ৩৯৫ পেনাল কোড আইনে যাবজ্জীবন কারাদন্ডের সাজাপ্রাপ্ত  ও ২ লক্ষ টাকা জরিমানা এবং ৩৯৭ পেনাল কোড আইনে ৭ বছর কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানার আদেশ নিয়ে এমদাদুল হক ওরফে কুট্টি পলাতক ছিল দীর্ঘদিন। আসামি থাকা অবস্থায়   সে বিদেশ ভ্রমনও করে এসেছে বলে জানায় পুলিশ। তাকে  সুতারকান্দি বাজিতপুরের  শাফিয়া শরীফ মাজার সংলগ্ন বাজার থেকে  গ্রেফতার করা হয়েছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো. আলমগীর হোসেন জানান, শাফিয়া শরীফ বাজারে এমদাদুলের ঘোরাঘুরির সংবাদ পেয়ে ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host