বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ঝিনাইদহে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদরাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩, ৫:৩২ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে দিনব্যাপী জেলা পর্যায়ের শেখ কামাল আন্ত:স্কুল ও মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৩ এর শুভউদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ফেব্রুয়ারি) ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগীতার আয়োজন করা হয়।
সকালে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মনিরা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে সেসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, স্থানীয় সরকার এর উপপরিচালক মোঃ ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজীবুল ইসলাম খান, সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় আরো উপস্থিত ছিলেন- জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা , উপজেলা শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শপথ পাঠ করানো হয়। পরে শুরু হয় বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা।
আয়োজকরা জানান, দিনভর এই প্রতিযোগিতায় ৩৩ টি ইভেন্টে জেলার ৬টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০০ শিক্ষার্থী অংশ নেয়। বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host