মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ফরিদপুরে ‘তক্ষক’ পাচার চক্রের চার সদস্য গ্রেফতার

সনতচক্রবর্ত্তী, ফরিদপুর
Update : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩, ৪:৪৯ অপরাহ্ন

সনতচক্রবর্ত্তী: ফরিদপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের  ভিত্তিতে বিলুপ্তপ্রায় প্রাণী তক্ষক পাচার চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে।
গ্রেফতাররা হলেন, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মীরাকান্দা গঙ্গাদরদী এলাকার আ. রশিদ মাতুব্বরের ছেলে আল মামুন মাতুব্বর (৪০), একই উপজেলার ধর্মদী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মতিয়ার রহমান (৪৫), ফরিদপুর জেলা শহরের মধ্য আলীপুর এলাকার আব্দুর রব শরীফের স্ত্রী তাজিয়া আক্তার (৪২) ও কুষ্টিয়া জেলার পূর্ব আবদালপুর এলাকার আজিজুল হকের ছেলে নাসির উদ্দিন (৪০)।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ গ্রেফতারের বিষয়টি  নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (২৩ জানুয়ারি) রাত ১১টার দিকে জেলা শহরের মধ্য আলীপুরের একটি বাড়ি থেকে ওই চার পাচারকারীকে গ্রেফতার করা হয়। একই সময় ওই বাড়ি থেকে তক্ষকটি জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশীদ জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, কয়েকজন পাচারকারী জেলা শহরের মধ্য আলীপুরের একটি বাড়িতে তক্ষক কেনা-বেচা করছেন।
এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম ওই বাড়িতে অভিযান চালিয়ে তক্ষক পাচার চক্রের চার সদস্যকে গ্রেফতার করে। একই সময় ওই বাড়ি থেকে ১৫ ইঞ্চি লম্বা একটি তক্ষক জব্দ করা হয়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host