মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে-প্রধানমন্ত্রী সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে জামায়াত- রাশেদ খাঁন লালমনিরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ফরিদপুরের মধুখালীতে ট্রাকের চাঁপায় নিহত ১

পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধি 
Update : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩, ৯:১৮ পূর্বাহ্ন

পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধি :  শুক্রবার ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মেছড়দিয়া মোড়  এলাকায় ট্রাকের চাঁপায় এক ব্যক্তি নিহত হয়েছে। তার নাম হাফেজ মো. আবু তালেব মোল্যা(৪৫)। সে উক্ত উপজেলার মেছড়দিয়া গ্রামের ক্বারী আবুল কাশেমের বড় ছেলে ও মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান মৌলভী মাওলানা আবুল খায়েরের বড় ভাই। নিহত তালেবের তায়ৈবা (১৫) ও রাকিবা (১০) নামে দুইটি শিশু কণ্যা রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে মধুখালী  বাজার থেকে বাজার নিয়ে বাইসাইকেল যোগে নিজ বাড়ীতে যাওয়ার পথে ঢাকা-খুলনা মহাসড়কের মেছড়দিয়া মোড় এলাকায় সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত ট্রাক তাকে চাঁপা দিলে সে গুরুত্বর আহত হয়। এলাকাবাসি উদ্ধার করে তাকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেয়ার পথে তার মৃত্যু ঘটে।
আজ শনিবার যোহর নামাজ পর মেছড়দিয়া গোরস্থান সংলগ্ন মাদরাসা মাঠে মরহুমের নামাযে জানাযা শেষে লাশ দাফন সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host