অলোক রায়:মাগুরার মহম্মদপুরে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মিয়ার বাসভবনে এ শীতবস্ত্র কম্বল বিতরণ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ হাই মিয়া মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ও শীতবস্ত্র কম্বল বিতরনের সার্বিক সহযোগিতা করেন খুলনা ওয়াসার চেয়ারম্যান ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সাবেক চীফ ইঞ্জিনিয়ার বীর মুক্তিযোদ্ধা
মোঃ নুরুজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা তিলাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফারুকুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান মোল্লা,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অর্থ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা
মোঃ হাবিবুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের বীরমুক্তিযোদ্ধা বৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুই শত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শীতবস্ত্র কম্বল ও নতুন বছরের ক্যালেন্ডার বিতরণ করেন অতিথিবৃন্দ। এ বিষয়ে মহম্মদপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ হাই মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.