সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ইজতেমার আখেরি মোনাজাত কয়েকটি রুটে যান চলাচল বন্ধ থাকবে

Reporter Name
Update : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩, ৩:০৫ অপরাহ্ন

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত উপলক্ষে গাজীপুরের কয়েকটি রুটে যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম। শনিবার (১৪ জানুয়ারি) সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন,‌ ‘ট্রাফিক বিভাগকে ঢেলে সাজিয়েছি। যেহেতু দূর-দূরান্ত থেকে মোনাজাতে অংশগ্রহণের জন্য মুসল্লিরা আসবেন, সেহেতু আমরা শনিবার (১৪ জানুয়ারি) রাত ১০টার পর থেকে কয়েকটি সড়ক বন্ধ রাখব।’


জিএমপি কমিশনার জানান, কামারপাড়া, টঙ্গী থেকে ভোগড়া বাইপাস, আশুলিয়া অর্থাৎ অব্দুল্লাহপুর ব্রিজ থেকে বাইপাইলের রোড বন্ধ থাকবে। সেক্ষেত্রে ভোগড়া থেকে ৩০০ ফিট পর্যন্ত বাইপাস হয়ে চলে যাবে ঢাকাগামী লোকজন। যেসব মুসল্লি বা লোকজন ময়মনসিংহ বা গাজীপুর যাবেন, তারা বাইপাইল থেকে জয়দেবপুর চৌরাস্তা হয়ে ময়মনসিংহের দিকে চলে যাবেন।


মোল্ল্যা নজরুল ইসলাম বলেন, ইজতেমা মাঠে যারা শুরা সদস্য আছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। চেষ্টা করছি যেন রোববার বেলা ১১টার মধ্যে আখেরি মোনাজাত শুরু হয়। সবাই যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে ইজতেমা সম্পন্ন করতে পারেন, সেই লক্ষ্যে জিএমপিসহ পুলিশের অন্যান্য ইউনিট একযোগে কাজ করে যাচ্ছে।
এর আগে শুক্রবার আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। শনিবার এ পর্বের দ্বিতীয় দিন। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের বিশ্ব ইজতেমা শেষ হবে।

চারদিন বিরতির পর আগামী ২০ জানুয়ারি দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা শুরু হবে। ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার সমাপ্তি হবে।


আপনার মতামত লিখুন :

3 responses to “ইজতেমার আখেরি মোনাজাত কয়েকটি রুটে যান চলাচল বন্ধ থাকবে”

  1. I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article. https://www.binance.com/register?ref=IHJUI7TF

  2. Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.

  3. Your article helped me a lot, is there any more related content? Thanks!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host