শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

অধ্যক্ষ হাবিবুর রহমান স্মরণে উদয়ন বিদ্যা নিকেতনে দোয়া মাহফিল

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩, ৯:৪২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ অধ্যক্ষ হাবিবুর রহমানের স্মরণে উদয়ন বিদ্যা নিকেতনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার (১৩ জানুয়ারি) বিকাল ৪টায় উদয়ন বিদ্যা নিকেতনের মাঠে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওবায়দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের বর্তমান পরিচালক মনিরুজ্জামান মানিক, সহকারী অধ্যাপক শাহানুর আলম, সহকারী শিক্ষক সুরাইয়া পারভীনসহ অন্যান্য অতিথি বৃন্দ। আলোচকরা উজির আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও উদয়ন বিদ্যা নিকেতনের সাবেক প্রতিষ্ঠাতা পরিচালক হাবিবুর রহমানের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। তিনি উজির আলী স্কুলে দায়িত্ব পালনের পাশাপাশি উদয়ন বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠা করেন। বক্তারা সকলেই তার হাতে গড়া এই প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনা করেন এবং প্রতিষ্ঠানের সুনামধরে রাখতে সহযোগিতা কামনা করেন। আলোচনা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

One response to “অধ্যক্ষ হাবিবুর রহমান স্মরণে উদয়ন বিদ্যা নিকেতনে দোয়া মাহফিল”

  1. Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host