রয়েল আহমেদ,শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপার মনোহরপুর গ্রামে সুন্নতে খাতনার দাওয়াত দেওয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে।
শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৩ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে গুরতর আহত রফিকুলকে ফরিদপুর মেডিকেল কলেজে এবং তৌহিদুলকে কুষ্টিয়া মেডিকেলে হাসপাতালে রেফার করা হয়। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার মনোহরপুর গ্রামের রফিকুল ইসলামের সঙ্গে প্রতিবেশী রাজিবের জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে রফিকুল তার ছেলের সুন্নতে খাতনার অনুষ্ঠানে দাওয়াত না দিলে আরো ক্ষিপ্ত হন রাজিব। বিকেলে কয়েকজনকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে রফিকুল এবং তোহিদুল কে কুপিয়ে আহত করেন। এ নিয়ে উভয় পক্ষর সংঘর্ষে জড়িয়ে পড়ে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে।
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.